ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

ভারতে অনুপ্রবেশের দায়ে সীমান্তে বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

ads

নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা বিওপি এলাকা থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে মোশাররফ হোসেন (৩৫) নামে একজন বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আটক মোশাররফ হোসেন জেলার পোরশা উপজেলার রাঙ্গাপুকুর গ্রামের নুরুন্নবীর ছেলে।


নওগাঁ ১৬ বিজিবি'র সিইও লেপ্টেনেন্ট কর্নেল কবির জানান, শুক্রবার (২২ জানুয়ারি) সকালে গরু আনতে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১৫৯ নং ব্যাটালিয়নের টেক্কাপাড়া ক্যাম্পের দায়িত্বরত জোয়ানেরা তাকে আটক করে। তিনি বলেন, আটক মোশাররফ হোসেনকে উদ্ধারে বিজিবির তরফ থেকে বিএসএফের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page